ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ডেমরায় কার্টনের গুদামে আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ads

রাজধানীর ডেমরা রোডের পুরাতন মোল্লা কলেজের পাশে কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কার্টন কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। রবিবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, সংবাদ পাওয়ার পরপরই ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিলেও সড়কে যানজটের কারণে পৌঁছাতে সময় লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page